গ্যাস ট্যাঙ্কার ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৬ মহিলা সহ ১৮ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার দূর্গাপুর এলাকার ৩৪ নম্বার জাতীয় সড়কে। এই ঘটনার জেরে ৩৪ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। পুলিশসূত্র জানা গিয়েছে, রায়গঞ্জ থেকে মালদাগামী একটি গ্যাস ট্যাঙ্কার তার নিয়ম মেনেই যাচ্ছিল। অপর দিকে মালদা দিক থেকে আসা একটি বেসরকারি বাস দুর্গাপুর এলাকায় রাস্তা জাম থাকায় তার নিয়ম ভেঙে অন্য লেনে চলে যায়। দুর্গাপুরের ৩৪ নম্বর জাতীয় সড়কে সংলগ্ন এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের আওয়াজ শুনে স্থানীয় মানুষজন ছুটে আসে। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায় ও দমকল বাহিনীকে। ততক্ষনে স্থানীয় বাসিন্দারা তরিঘড়ি আহতদের রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ ও দমকল বাহিনী। বেসরকারি বাসের চালকের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। গ্যাস ট্যাঙ্কার ও বেসরকারি বাসটিকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
উত্তরদিনাজপুর